কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করবে নির্বাচন: প্রেস সচিব

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় নির্বাচন কবে হবে—সেটা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম আরও বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা বাকিগুলো বাস্তবায়ন করবে।

‘জুলাই চার্টার’ ব্যাখ্যা করে প্রেস সচিব বলেন, ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তারা জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটাই হবে জুলাই চার্টার।

সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি আরও বলেন, যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন, সেগুলোর জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।