কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ভাড়া কমালো বিমান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে ৪৮০ ডলার, ৪০০ ডলার, ৪৩০ ডলার ও ৪০০ ডলারের পরিবর্তে নতুন ভাড়া ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করেছে। এছাড়া, মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে নতুন ভাড়া ১৫০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

এই বিশেষ ভাড়া কেবল সৌদি আরব ও মালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছুক বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।