কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দেড় কোটিরও অধিক মূল্যের ভারতীয় মোবাইল ও ডিসপ্লে আটক করেছে বিজিবি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বিজিবির অভিযানে দেড় কোটিরও অধিক মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ও মোবাইলের ডিসপ্লে আটক করেছে। সোমবার (১০ই ফেব্রুয়ারী) কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ১ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭শত টাকা অবৈধ ভারতীয় মোবাইল ও মোবাইল ডিসপ্লে আটক করে।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় অভিযানে বিজিবি টহলদলটি সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন এবং ২৭০০ টি মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়। ।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, অভিযানের পর আটককৃত ভারতীয় অবৈধ মোবাইল এবং মোবাইলের ডিসপ্লে গুলো জব্দ তলিকা করে কাস্টমসে জমা দেয়া হয়েছে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে।