কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৩ বাংলাদেশিসহ ২৭৮ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া ২৩ বাংলাদেশিসহ মোট ২৭৮ জন বন্দিকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, সাজা শেষ হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থল পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এছাড়াও, তারা যেন পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর পাশাপাশি জোহর বাহরুর স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশীয়, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, ১ কলম্বিয়ান ও ১ সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।