কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে অবরোধ বিরোধী শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৬, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হোসাইন, তিতাস:

কুমিল্লার তিতাস উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধে অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

সোমবার(৬ নভেম্বর) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের সদর কড়িকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কড়িকান্দি ব্রিজের উপর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে মিছিলটি কড়িকান্দি বাজার ভূঁইয়া মার্কেটে গিয়ে শেষ হয়।

কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শের-ই আলমের নেতৃত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি হযরত আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মুন্সি মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,উপজেলা আ’লীগের সদস্য লিয়াকত আলী(মেম্বার)সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূঁইয়া(মেম্বার) কুমিল্লা(উত্তর) জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন,প্রমুখ।

এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: আল আমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোকবুল মাহমুদ প্রধান, কুমিল্লা(উত্তর) জেলা শ্রমিক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মো:জামান সরকার,উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি,জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনেয়ারা বেগম,মহিলা নেত্রী সাধনা বেগমসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।