কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে যোগদানের একদিন পরই ডিবি’র হাতে আটক সাবেক ছাত্রলীগ নেতা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৩, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপিতে যোগদানের মাত্র একদিনের ব্যবধানে আটক হলেন সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়া। সোমবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছৈয়দপুর বাজার থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটক মো. শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

মামলা ও পুলিশের হয়রানি থেকে মুক্তি পেতে রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতা-কর্মীসহ বিএনপিতে যোগ দেন মো. শাহীন মিয়া। এ সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন। যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের মিছিলে অংশ নিয়ে স্লোগান দি‌তে দেখা যায় শাহীনকে।