কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর কামরাঙ্গীরচরে বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ১, ২০২৩ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর কামরাঙ্গীরচর থানার পান্না ব্যাটারি গলিতে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর বলেন, আমরা বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ব্যাটারির গলির এক নম্বর গেটের সামনে ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে আমরা তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি।

তিনি বলেন, আমরা আশপাশের লোকমুখে জানতে পারি তিনি ভবঘুরে ছিলেন। আমরা তার পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।