ডেস্ক রিপোর্ট : রাজধানীর লালবাগে বরাত সিকদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মার্চ) বেলা ২টায় লালবাগ থানার শহীদ নগরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বরাত সিকদার পটুয়াখালীর কৃষক সুলতান সিকদারের ছেলে। পেশায় তিনি ফ্যান কারখানার শ্রমিক ছিলেন।
মৃতের স্ত্রীর নুসরাত তিশা জানান, ছয় মাস আগে বরাতের সঙ্গে তার বিয়ে হয়। মাঝেমধ্যে বরাত তাকে মারধর করতেন। বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর তিনি বাবার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে বরাতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’












