কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় আব্দুল্লাহ্ আল মামুন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মামুন দামুড়হুদার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জুন দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে মামুনের ভাড়া বাড়ি থেকে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে মামলা করা হয়।

আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।