কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৫, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আজ রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে কুরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস বাধ্যতামূলক করে কোনো শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং ক্বারিয়ানা শিক্ষক হিসেবে যুক্ত করার বিষয় আলোচনা হচ্ছে। তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ক্বারিয়ানা শিক্ষা ব্যবস্থা না থাকায় একটি জটিলতা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অতি শিগগিরই সার্টিফিকেটের জটিলতা সমাধান করে ক্বারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে এই নয় হাজার ধর্মীয় শিক্ষক বা ইসলামি শিক্ষক হিসেবে নিয়োগে সিদ্ধান্ত নিচ্ছি। ধর্মী শিক্ষা বলতে কেবল ইসলামিক শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকে প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

.