কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৭তম বিসিএসের আবেদন শুরু আগামী ২৯ ডিসেম্বর

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১২, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর স্থগিত হওয়া অনলাইন আবেদন পুনরায় শুরু করার কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে আবেদন গ্রহণের এই নতুন সিদ্ধান্ত গৃহীত হয়।

আগের ঘোষণা অনুযায়ী, ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময় ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন এই প্রক্রিয়া স্থগিত করা হয়।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে রয়েছে, যেখানে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।