কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৯, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিনজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বাকি দুই কর্মকর্তা হলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিন, যিনি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ছিলেন।

বুধবার (৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য এই তিন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা অবসরজনিত সকল সুবিধা পাবেন।