কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩৭ দিন আগেই আতিফের কনসার্টের সব টিকিট শেষ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৪, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চলতি বছর দ্বিতীয়বারের মতো ঢাকা মাতাতে আসছেন ভারতীয় উপমহাদেশের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্টটি। তবে কনসার্টের ৩৭ দিন বাকি থাকতে সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজেও এমন তথ্য প্রকাশ করেছে।

এদিকে ঢাকার যে স্টেডিয়ামে এই কনসার্টের প্রচারণা চালানো হচ্ছে, সেটির এখনও কোনো অনুমতি মেলেনি। আর্মি স্টেডিয়ামের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এই কর্মকর্তা বলেন, “অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ আমাদের কাছে আবেদন করেছে। আবেদনের পর দাপ্তরিক যে কাজ চলার কথা, তা চলছে। এখনো আর্মি স্টেডিয়ামের অনুমতি তাদের দেওয়া হয়নি।”

‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা রয়েছে আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ তার ফেসবুক পেজে লেখেন, “বাংলাদেশ, আমি আসছি।”