কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২ ফেব্রুয়ারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৬, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ‌আজ (মঙ্গলবার) গণশিক্ষা মন্ত্রণালয়ের‌ নতুন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে ১০০টি। এ ধাপে মোট ৬১৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপের পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছেন।