কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় কুবি শিক্ষার্থীরা

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১৮, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

আকাশ আল মামুন, কুবি:

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এনিয়ে তিনদফা সহ রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বরাবর এ স্মারকলিপি দেন।

এসময়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদ দেওয়ার কারণে, ভাইস চ্যান্সেলর এ. এফ, এম আব্দুল মঈন এবং প্রো-ভিসি ড. হুমায়ুন কবির কে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এসময় শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে  তিন দফা দাবি আদায়ের চব্বিশ ঘণ্টা সময় দেন। তিন দফা গুলো হলো, রেজিস্টার দপ্তর থেকে কোন ফাইল ভিসি, প্রো-ভিসি বরাবর প্রেরণ করা যাবে না,  বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভিসি, প্রো-ভিসির সাথে অনলাইন/ অফলাইন মিটিং করা যাবে না, ২৪ ঘন্টার মধ্যে সকল ক্লাস পরীক্ষা চালু করতে হবে।

ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, সিন্ডিকেট কতৃক অনলাইন ও অফলাইনে, দুইভাবেই ক্লাস নেওয়ার অনুমতি আছে। যদিও পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ অনলাইন ক্লাসের কথা বলা হয়েছিলো। আমার ডিপার্টমেন্ট গুলো অফলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে আমাকে। এখন যদি শিক্ষার্থীরা আসে তাহলে অফলাইনে ক্লাস চলবে।

উল্লেখ্য, উপাচার্য ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২৮ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরিক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সেশনজটের আশংকা করছে।