কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৪ জেলায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী আইনগত ক্ষমতা প্রয়োগ করে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ জেলার প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

এ তালিকায় রয়েছে নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী জেলা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।