কুমিল্লাসোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা অধ্যাদেশগুলোও প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে।

এ ছাড়া পুলিশের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।