কুমিল্লাশনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসনাতের সাফল্যে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল মুন্সী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাসনাতকে অভিনন্দন জানালেন জসিম ও মঞ্জুরুল মুন্সী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জুলাই অভ্যুত্থানের নেতা ও ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ। নির্বাচনের আগে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীনকে বিএনপি সমর্থন দেয়ায় আলোচনায় ছিল আসনটি। তবে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত বড় জয় পেয়েছেন। জয়ী হাসনাতকে অবশ্য বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন জসিম। হাসনাতকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বহিস্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীও। PauseMute

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে জসিম লিখেছেন, ‘আমরা একসাথে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভাইকে দেবিদ্বার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

ফেসবুকে মঞ্জুরুল মুন্সী লিখেছেন, ‘হাসনাত আবদুল্লাহকে বিএনপি জোটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

নির্বাচনের দিনই অবশ্য ভোট ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন জসিম উদ্দীন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন। কারচুপির অভিযোগ এনে ফেসবুক লাইভে এসে জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেয়া হয়েছে। ’অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও তুলেছেন তিনি।

গণঅধিকার পরিষদের এ প্রার্থী অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। পরে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেয়া হয়।