ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন,তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
হাদি হত্যাকাণ্ডের বিষয়ে ডিবি প্রধান বলেন,রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা প্রসঙ্গে তিনি বলেন,কেউ চাইলে ভিডিওবার্তা দিতে পারে,তবে তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।












