মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেন। ফ্ল্যাটটি রাজধানীর লালমাটিয়া এলাকায় এবং এটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত রেডি ফ্ল্যাট।
হস্তান্তর অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
এর আগে ২০ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন।












