গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে দিয়ে বাইক চালাতে গিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে শাওন মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাওন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন রাজাবিরাট থেকে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন।
পথে পিয়ারাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।












