প্রকৃতির রুদ্রমূর্তিতে চারদিক যেন সাদা চাদরে ঢাকা। বেলা গড়ালেও সূর্যের দেখা মিলছে না অনেক জায়গায়। হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ‘অকাল বৃষ্টি’ হতে পারে, আর এর প্রভাবেই বাড়বে শীতের তীব্র অনুভূতি।
হাড়কাঁপানো শীতের মধ্যেই ‘অকাল বৃষ্টি’র দুঃসংবাদ
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
র্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে শুরু হয়ে ঘন কুয়াশার দাপট চলবে আগামীকাল দুপুর পর্যন্ত। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হতে পারে যে, বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। হেডলাইট জ্বালিয়েও কয়েক হাত দূরের পথ দেখা দুষ্কর হয়ে পড়বে বলে সতর্ক করা হয়েছে।
তাপমাত্রার পারদ ওঠানামার এই খেলায় দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই হালকা বৃষ্টি শীতের কামড়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিনভর সূর্যের আলো না পৌঁছানোয় হাড়কাঁপানো শীত অনুভূত হবে দেশের অধিকাংশ এলাকায়।












