কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে, জামিন শুনানি মঙ্গলবার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় কারাগারে রাখার আবেদন জানায়। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় পরবর্তী শুনানি পর্যন্ত তাকে আটক রাখার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

আদালত আবেদন মঞ্জুর করে ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামীকাল তার জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে শাহ আলী থানায় নেওয়া হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া ফাহিম ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠেন। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ইউটিউবে কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পান তিনি।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।