কুমিল্লাসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমির হামজা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনি গণসংযোগকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, পেটের পীড়াজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের কারণে বমি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।