কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্মিথের চোটে নেতৃত্বের বিকল্প ভাবনায় অস্ট্রেলিয়া

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২০, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

এই জানুয়ারিতেই শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তবে এই সফরে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না দলটি। তার অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার কথা স্টিভেন স্মিথের। কিন্তু তিনিও চোটে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

স্মিথের চোটের কারণে টেস্ট খেলার সম্ভাবনা খুবই কম। ফলে বিকল্প অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে অজিদের। এরই মধ্যে সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে ট্র্যাভিস হেডের নাম। যদি স্মিথের অনুপস্থিতি নিশ্চিত হয়, তবে লংকা সফরে অস্ট্রেলিয়ার ৪৮তম টেস্ট অধিনায়ক হতে পারেন হেড।

সাম্প্রতিক চোটে স্মিথের বুড়ো আঙুলে সমস্যা হয়েছে। তিনি বর্তমানে পর্যবেক্ষণে থাকলেও শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে তার থাকার কথা। তবে চোট কাটিয়ে মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারও হেডকে দায়িত্ব দেওয়ার পক্ষে। তিনি বলেন, ‘আমি মনে করি, হেড দায়িত্ব পাওয়ার উপযুক্ত। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করছেন এবং এই কাজের অভিজ্ঞতা তার আছে। নেতৃত্ব দেওয়ার জন্য তার মানসিক শক্তিও যথেষ্ট।’

তবে স্মিথকে মিস করা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হবে বলে মনে করেন ওয়ার্নার। তিনি আরও যোগ করেন, ‘স্মিথ শ্রীলঙ্কা সফর মিস করলে সেটা দলের জন্য বড় ক্ষতি হবে। তবে আমি আশাবাদী, তিনি দ্রুত চোট থেকে সেরে উঠবেন।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলবে আগামী ২৯ জানুয়ারি, আর দ্বিতীয় টেস্ট হবে ৬ ফেব্রুয়ারি। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে গলে।