কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী

প্রতিবেদক
Cumilla Press
মে ১১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ২৬৬ জন সৌদি আরব গেছেন।

শনিবার হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

বুলেটিন অনুযায়ী ৯৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৬টি, সৌদি এয়ারলাইন্স ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৮ হাজার ৪৮৯ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৫৮৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৭৫৮ জন হজযাত্রী পরিবহন করে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। এখন পর্যন্ত মোট ৭৭ হাজার ৩৭২টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন– রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০) এবং জামালপুরের হাফেজ উদ্দিন।