কুমিল্লাসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে ‘পাসপোর্ট’

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

মানুষের জন্য পাসপোর্ট ইস্যু খুবই স্বাভাবিক ঘটনা। তবে, সৌদি আরবে হচ্ছে ব্যতিক্রম। দেশটির সরকার তাদের লাখ লাখ উটের জন্য বিশেষ ‘পাসপোর্ট’ ইস্যু করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

সৌদি সরকারের দাবি, উটের বিশাল পালের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির  কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ উট পালন খাতে দক্ষতা বৃদ্ধি করতে নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরিতে সাহায্য করবে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাসপোর্টের একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, একটি সবুজ রঙের পাসপোর্টে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং একটি সোনালি উটের ছবি খোদাই করা আছে।