কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোমবার থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধের সিদ্ধান্ত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৮, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইংলিশ মিডিয়াম স্কুল আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়গুলোর প্রতিনিধি নিয়ে শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।

একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে। এই নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

.