কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১২, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ দমন বিষয়ে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) এবং বিএসএফ এর মধ্যে যোগাযোগ রয়েছে। সীমান্তে অপরাধ কমাতে বাংলাদেশ সরকারের কাছ থেকে আরও সহযোগিতামূলক ভূমিকা প্রত্যাশা করছে ভারত। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার দুপুরে বর্ডার ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রণয় ভার্মা এসব তথ্য জানান।

ভারতীয় হাইকমিশনার বলেন, “পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের বৈঠকে সীমান্ত অপরাধ মুক্ত রাখার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতির বিষয়ে আলোচনা করেছি। নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি দুদেশের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে।”

প্রণয় ভার্মা আরও বলেন, সীমান্তে অপরাধ কমাতে ভারত বাংলাদেশ থেকে সহযোগিতামূলক আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।