কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমানের যে সময়ে সবচেয়ে বেশি মনে পড়ে ঐশ্বরিয়াকে!

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৫, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বলিউডে আজও আলোচিত থাকে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেমের গল্প। ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিংয়ের সময় তাদের সম্পর্কের শুরু, যা শেষ পর্যন্ত টেকেনি। তবে নবরাত্রির মতো উৎসব এলেই, সালমান-ঐশ্বরিয়ার প্রেমের মুহূর্তগুলো আবার সামনে আসে। বিশেষ করে ‘ঢোলি তারো’ গানের সঙ্গে জড়িত তাদের রোমান্স।

২০১৮ সালের একটি সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, নবরাত্রির সেরা স্মৃতি বলতে তার মনে পড়ে ‘হম দিল দে চুকে সনম’ ছবির গান ‘ঢোলি তারো’র কথা। ঐ গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন এখনো দর্শকদের মুগ্ধ করে। সাক্ষাৎকারে সালমান উল্লেখ করেন, নবরাত্রির কথা উঠলেই তার মনে পড়ে সেই গানটি এবং ছবির স্মৃতিগুলো।

১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালির পরিচালনায় তৈরি হওয়া এই ছবির সেট থেকেই সালমান-ঐশ্বরিয়ার প্রেম শুরু হয়েছিল। তবে তাদের সম্পর্ক ২০০১ সালে ভেঙে যায়, কারণ তারা একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে এবং ২০১১ সালে তাদের প্রথম সন্তান, আরাধ্যা বচ্চনের জন্ম হয়। সম্প্রতি তাদের সম্পর্কেও কিছু জটিলতার খবর শোনা যাচ্ছে। অন্যদিকে, সালমান একাধিক সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু এখনো বিয়ে করেননি। বর্তমানে তিনি তার আসন্ন ছবি ‘সিকন্দর’ নিয়ে ব্যস্ত রয়েছেন।