কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে র‍্যাবের ৪২৪ টহল দল মোতায়েন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৪, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে ৪২৪টি টহল দল মোতায়েন করেছে র‌্যাব।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা ছদ্মবেশে নজরদারি চালানো হচ্ছে।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‍্যাব টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।