কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সায়েদাবাদে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় বাসের ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার শাহিনুর (৩৪) ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, তিনি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার সময় অটোরিকশাটি রেললাইনের সামনে অবস্থান করছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

.

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।