কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো মিলন হত্যার চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে মিলন নামে এক অটোরিকশা চালকের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের রোমহর্ষক তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নিজের অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছরের মিলন। রাত পার হলেও মিলন আর বাড়ি ফেরেনি। পরদিন তার মা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেখতে দেখতে দুমাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। ঘটনার দুমাস পর গত ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার করে পিবিআই। পরে সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

এম এন মোর্শেদ জানান, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সঙ্গে দেখা হয় তার ঘনিষ্ঠ রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে কাশবনের ফেলে রেখে যায়।

তিনি জানান, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল অনেক ঘনিষ্ঠ। মূলত হত্যাকারী রনি ও সুমন ঋণগ্রস্ত থাকায় তাকে খুন করে। হত্যার পর ছিনতাই হওয়া রিকশা ৬২ হাজার টাকায় বিক্রি করে তারা। এ ঘটনায় জড়িত তিনজকে গ্রেফতার করেছে পিবিআই।