কুমিল্লাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির অভিযোগ থাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ে সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

 

আবেদনে বলা হয়, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে নথি নিরীক্ষা ও গোপন তথ্যের মাধ্যমে পাওয়া তথ্যাদি পর্যালোচনায় প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বাধাগ্রস্ত হতে পারে।