কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গু এলাকায় কোস্টগার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় বিপুল আলুসহ আটক ১০

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার সকালে পরিচালিত অভিযানে একটি ফিশিং বোট জব্দ করা হয়। বোটটি থেকে ২২ হাজার ৫০০ কেজি আলু ও ২৩০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘জয় বাংলা’ জাহাজ দিয়ে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক একটি মাছ ধরার নৌযানে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া এসব পণ্য উদ্ধার করা হয়।

এ সময় বোটের মাঝিসহ মোট ১০ জনকে আটক করা হয়, যাদের অধিকাংশের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।

জব্দকৃত আলু, ডিজেল ও নৌযানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

.