কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফপুত্রের সঙ্গে মেয়ের প্রেম নিয়ে মুখ খুললেন শ্বেতা তিওয়ারি

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে নাকি প্রেম করছেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। এখন ঘনঘন তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে, আর তাদের এই উপস্থিতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। তবে এই প্রসঙ্গে শ্বেতা এবার মুখ খুলেছেন।

স্ক্রিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গুঞ্জন কীভাবে পলককে প্রভাবিত করেছে তা নিয়ে কথা বলেছেন শ্বেতা। সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ট্রোলড হওয়া নিয়ে ভয়ও প্রকাশ করেছেন তিনি।

শ্বেতা বলেন, “গুজব আমাকে আর বিব্রত করে না, এত বছর ধরে আমি বুঝে গেছি যে মানুষের স্মৃতি মাত্র ৪ ঘণ্টার জন্য স্থায়ী হয়। এরপর তারা নতুন খবর পেলে তা ভুলে যায়। তাহলে আর মাথা ঘামাব কেন?”

তিনি আরও বলেন, “গুঞ্জন অনুযায়ী, আমার মেয়ে নাকি প্রতি তৃতীয় পুরুষের সঙ্গে ডেটিং করছে, আর আমি নাকি প্রতি বছরই বিয়ে করি। ইন্টারনেটে তথ্য অনুযায়ী, আমি তিনবার বিয়ে করেছি। এসব এখন আমাকে আর প্রভাবিত করে না। আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কোনো সাংবাদিক আমাকে নিয়ে ভালো কিছু লিখতে পছন্দ করতেন না, তখনও তারা এসবই করতেন। অভিনেতাদের নিয়ে নেতিবাচক কিছু বললেই মানুষ তা শোনে। কিন্তু সময়ের সঙ্গে মোকাবিলা করার পর এসব আমাকে আর প্রভাবিত করে না।”

তিনি আরো জানান, আগে দর্শকদের বোঝানো সহজ ছিল, কিন্তু এখন দর্শকরা সচেতন হয়ে উঠেছেন। তিনি বলেন, “আমার মেয়ে পলকই আমাকে শিখিয়েছে কীভাবে ট্রোলগুলি মোকাবিলা করতে হয়।”

শ্বেতা বলেন, “এটা আমাকে মাঝে মাঝে ভয় দেখায়। পলক দেখতে যতই চটপটে হোক না কেন, সে আসলে খুব নিরীহ। সে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। ট্রোলিংয়ের এই যুগটা এত কুৎসিত হয়ে গেছে, তা বলার মতো নয়। যদিও পলক শক্তিশালী, কিন্তু আমি তো মা, আমাকে এই বিষয়টি বারবার ভাবায় যে, যদি সেটা তাকে প্রভাবিত করে, যদি সে আন্ডারকনফিডেন্ট হয়ে যায়, তাহলে কী হবে? এটাই ভেবে আমার সবচেয়ে বেশি ভয় লাগে। লোকজন তাকে টেনে নামানোর চেষ্টা করেছে, কিন্তু সে ওইসব মন্তব্য পড়ে না। তবে কখন কোনটা ক্ষতিকারক হয়ে উঠতে পারে, তা বলা যায় না। যখন পলক ট্রোলের শিকার হয়, তখন তা আমার ওপর খুব প্রভাব ফেলে।”