কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার পরিকল্পিতভাবে পরিবহন ধর্মঘটের মাধ্যমে বিএনপির গণসমাবেশ বানচাল করার চেষ্টা করছে- ড. মোশারফ

প্রতিবেদক
CUMILLA PRESS
অক্টোবর ৩১, ২০২২ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ , কুমিল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন- সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটে বাধ্য করছে

সোমবার (৩১ অক্টোবর) কুমিল্লা নগরীর ঝাউতলায় হোটেল এলিট প্যালেসের কনফারেন্স হলে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোশারফ বলেন, সরকার দ্রব্য মূল্যের লাগাম টানতে পারছে না। কারণ সরকারের হাতে এর লাগাম নেই, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করছে সরকারের বিশেষ একটি সিন্ডিকেট।

এই সরকার ব্যর্থ একটি সরকার। এই সরকার সবকিছুতে ব্যর্থ। এই সরকারের তথাকথিত প্রধানমন্ত্রী বলেছিল লোডশেডিং বলতে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে। অথচ আজ বাংলাদেশের চিত্র দেখেন, লোডশেডিংয়ের কারণে আমরা দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে কোনো স্বৈরশাসকই এমনি এমনি ক্ষমতা ছাড়েনি। আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসকদের নামানো হয়েছে।

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে ড. মোশারফ বলেন যারা নেতাকর্মীদের গুম খুন করেছে তারা আইনের শাসন ফিরিয়ে দিতে পারবে না। যারা দুর্নীতি করে লুটপাট করে অর্থনীতিকে ফিরিয়ে দিতে পারবে না। যারা গণতন্ত্র হত্যা করেছে তারা কখনো গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। সেজন্য দেশের মানুষ জাগ্রত হয়েছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে চাইছে। কিন্তু এই সরকার মানুষের সেই আন্দোলনকেও নস্যাৎ করার চেষ্টায় রয়েছে রয়েছে।

সোমবার কুমিল্লা নগরীর ঝাউতলায় হোটেল এলিট প্যালেসের কনফারেন্স হলে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূইয়াসহ কুমিল্লা জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।