ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা চলছে। বুধবার (১১ মার্চ) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সে অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন
আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে।


.












