কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকতাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৮, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের কাছে জানান। তিনি আরও উল্লেখ করেন যে, বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।

অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রেলওয়ের কর্মচারীদের জন্য মানবিক দিক বিবেচনা করে যতটুকু সম্ভব পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। তবে এর বাইরে যেসব দাবি রয়েছে, সেগুলো পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিদেশি মিশনে কর্মরত কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এছাড়াও তিনি জানান, রমজান মাসে যেন কোনো ধরনের ঘাটতি না হয়, সে জন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে।

রেলওয়ের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরপরও তারা কেন আন্দোলন করছেন, সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।