ডেস্ক রিপোর্ট:
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও, তা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হচ্ছে এবং এ বিষয়ে একটি সার্কুলার ইস্যু করা হবে।
মো. মোখলেস উর রহমান আরও জানান, গত ১৬ বছরে কেউ সম্পদের হিসাব বিবরণী জমা দেয়নি এবং অনেকেই জানেন না কিভাবে এটি জমা দিতে হয়। এ কারণে সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রতিবছর সরকারি কর্মচারীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, তবে চলতি বছরের সম্পদ বিবরণী ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।












