কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবার জন্য সাশ্রয়ী আবাসনের ওপর জোর দিলেন গৃহায়নমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১১, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী Dhaka–কে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী Zakaria Taher

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন Real Estate and Housing Association of Bangladesh (রিহ্যাব)–এর সভাপতি Md. Wahiduzzaman–এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় মন্ত্রী রাজধানীর আবাসন খাত নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, ঢাকা শহরকে সত্যিকার অর্থে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে কেবল উচ্চবিত্তের জন্য নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। বিশেষ করে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব Md. Nazrul Islam। রিহ্যাব প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Liaquat Ali Bhuiyan, ভাইস প্রেসিডেন্ট Mohammad Akhtar BiswasEngr. Abdul Latif এবং Lion M. A. Auwal

.