কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সবাই মনে করে আমি টিকটক থেকে এসেছি : সামিরা খান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ছোট পর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে মুহূর্তেই দর্শকদের হৃদয় জয় করে নেন তিনি। দিন যত যাচ্ছে, ততই স্টাইলিশ এই অভিনেত্রী দর্শকদের নজর কাড়ছেন।

ইতোমধ্যেই শোবিজ ইন্ডাস্ট্রিতে নিজের একটি শক্ত অবস্থান গড়ে নিয়েছেন মাহি। মূলত সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমেই মিডিয়ায় তার পদার্পণ। তবে অনেকেই মনে করেন, টিকটকের মাধ্যমেই তার উত্থান হয়েছে। এবার এই বিষয়ে মাহি নিজেই জানালেন, এটি সবার একটি ভুল ধারণা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহি এই প্রসঙ্গে বলেন, “আমি টিকটক শুরু করি কোভিডের সময়। তখন সবার মতো আমিও ঘরে বসে সময় কাটাচ্ছিলাম। অবসর সময় কী করব ভেবে ভেবেই একসময় টিকটক করতে শুরু করি। সে সময় প্ল্যাটফর্মটি থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছিলাম। কিন্তু এর আগে আমি ২০১৪ সাল থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর কোভিড শেষে আমার নাটকে কাজ করা শুরু হয়। তাই সবাই মনে করে আমি টিকটক থেকে এসেছি। তবে এখন কাজের ব্যস্ততায় টিকটক করার সময় আর পাওয়া যায় না।”

নাটকে কাজ শুরু করার পর তাকে তেমন সংগ্রাম করতে হয়নি বলে জানান মাহি। তিনি বলেন, “শুরুর দিকে যদি বলি, তাহলে অবশ্যই সংগ্রাম করতে হয়েছে। তবে নাটকে কাজ শুরু করার পর তেমন সংগ্রাম করতে হয়নি। কারণ শুরুর দিকের কিছু কাজ আমাকে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে অনেক সাহায্য করেছে। এর মধ্যে ‘গার্লস স্কোয়াড’ অন্যতম।”

বর্তমানে ভালোবাসা দিবসের প্রোজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাহি। ‘প্রশ্ন করো না’ শিরোনামের একটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এই নাটকে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।