কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল ব্যাখ্যার কারণ জানালেন আইনমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৮, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বলছেন এখন সংসদ সদস্য সংখ্যা ৬৪৮, তারা সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। তিনি সংবিধানের ১২৩, ১৪৮ ও ৫৬ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে বলেন, উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয় তাহলে, তাদের সংবিধানের এইসব অনুচ্ছেদ সমন্ধে সম্যক জ্ঞান নেই।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর জাতীয় সংসদ সদস্য এখন ৬৪৮ জন হয়েছে বলে কেউকেউ ব্যাখ্যা দিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।

আগামী ২৯ জানুয়ারি তারিখ পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ওই তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।

আনিসুল হক জানান, ৩০ জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।