কুমিল্লাসোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে: জামায়াত আমির

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে দাবি করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে। কিন্তু জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এ সরকার পার পাবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত চলবে এবং তা আরও বৃহৎ রূপ নেবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দেশের আইন অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বক্তারা চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন।

কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন