জাতীয় সংসদের অধিবেশন ভিভিআইপি লাউঞ্জে বসে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সোমবার বিকেলে অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করে সামনের সারিতে বসেন। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে তাকে ল্যাপটপে কাজ করার পাশাপাশি কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায়।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেও তিনি তার মা জোবাইদা রহমানের সঙ্গে উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেছিলেন।


.
কুমিল্লা প্রেস সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে কুমিল্লা প্রেসের সাথেই থাকুন।












