কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদকে কেন্দ্র করেই গণতন্ত্র শক্তিশালী হতে পারে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৪, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ডেপুটি স্পিকার ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার Kaiser Kamal বলেছেন, অতীতে ফ্যাসিবাদী সরকার জাতীয় সংসদকে কার্যত ‘রাবার স্ট্যাম্প’ হিসেবে ব্যবহার করেছিল এবং নির্বাচন কমিশনকে নিজেদের মতাদর্শ বাস্তবায়নের হাতিয়ার বানিয়েছিল। তবে এখন গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন এক সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জাতীয় সংসদকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলোর আলোচনা-সমালোচনা হওয়া উচিত। সংসদকে কার্যকর রাখলে গণতন্ত্র আর বাধার মুখে পড়বে না।

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষায় সংসদকে রাজনীতির মূল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সেখান থেকেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

দেশ এখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের অধ্যায় পেছনে ফেলে গণতন্ত্র প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান।

নেত্রকোনার মানুষ হিসেবে এটিই তার প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ বলে উল্লেখ করে কায়সার কামাল বলেন, যে পেশাতেই থাকি না কেন, জেলার মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। হাওড়-বাঁওড় অধ্যুষিত এলাকার মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন—তাই নিজেদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় তিনি শ্রেণি, মত ও অবস্থান ভুলে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলারও আহ্বান জানান।

.