কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৮, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

আন্দোলনের চাপের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে ভারত ও আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি। ফলে হাসিনা কোথায় আছেন, সে বিষয়ে সরকার নিশ্চিত নয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।

বিভিন্ন সামাজিক মাধ্যমে উঠে এসেছে যে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লীতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। অফিসিয়ালি কেউ কনফার্মেশন দিতে পারেনি। তবে আপনারা যেমনটি দেখেছেন, আমরাও দেখেছি, উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু সেটা পুনরায় নিশ্চিত করার চেষ্টা করেও আমরা সফল হইনি।”

বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, আমেরিকার চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না, আমেরিকাকেই জিজ্ঞেস করুন।”