কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রাজশাহীর একাদশে এক পরিবর্তন

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৩, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বিপিএলের ফাইনালে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস। হীরকখচিত ট্রফি জেতার লড়াইয়ে তাদের একাদশে কোনো পরিবর্তন নেই। প্রথম কোয়ালিফায়ারে যারা ছিলেন, তারাই এ ম্যাচে আছেন।

অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। চট্টগ্রামের কাছে প্রথম কোয়ালিফায়ার হারা দলটি সিলেট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মো. রুবেলকে নিয়ে খেলেছিল তারা। রুবেল আজকের ম্যাচে নেই। জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ


কাগজে কলমে শুরু থেকে ফেবারিটের তালিকায় রাজশাহী ওয়ারিয়র্স। হেড কোচ হান্নান সরকারের বুদ্ধিদীপ্ত পরিকল্পনায় একেবারে নিলামের টেবিলেই বাজিমাত করে বরেন্দ্র অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। তারা লিগপর্ব শেষ করে টেবিলের শীর্ষে থেকে।


লিগপর্ব শেষে রাজশাহীর পরেই ছিল চট্টগ্রাম। অথচ তাদের শুরুটা ছিলো নাটকীয়। আসর শুরুর একদিন আগে শেখ মেহেদীদের দায়িত্ব ছেড়ে দেয় ট্রায়াঙ্গুল সার্ভিসেস। বাধ্য হয়ে দলের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাবিবুল বাশার সুমন, নাফিস ইকবাল, মিজানুর রহমান বাবুলের কাঁধে সওয়ার হয় চট্টলা, উঠেছে ফাইনালে।


চট্টগ্রাম একাদশ

মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান জয়, মির্জা তাহির বেগ, হাসান নাওয়াজ, মেহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলী, জাহিদুজ্জামান, আমের জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

রাজশাহী একাদশ

সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, জেমস নিশাম, এসএম মেহরব, তানজিম হাসান সাকিব, আবদুল গাফ্‌ফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও হাসান মুরাদ।