কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিরোনাম:ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, রাসায়নিক ঝুঁকিতে সতর্কতা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এতে আশপাশের এলাকায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

রোববার সংঘটিত এ হামলার লক্ষ্য ছিল বিরশেবা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি শিল্পাঞ্চল। আঘাতের পর সেখানে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেউত হোভাভ এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ক্ষতিকর গ্যাস বা রাসায়নিক ছড়িয়ে পড়া ঠেকাতে দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে এবং এলাকাটিতে নজরদারি জোরদার করা হয়েছে।

.