কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনটির সদস্য সম্মেলনের মাধ্যমে তাকে ২০২৬ মেয়াদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এতে ছাত্রশিবিরের মোট ৫ হাজার ৭৪২ জন সদস্য ভোট দেন।

এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

শিক্ষাজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।